ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Sunday, 17 May, 2026, 2:55 PM

গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪), তিনি মৃত পেশকার আলীর ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status