ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালীগঞ্জে হারানো শিশু উদ্ধার, পুলিশের প্রতি খুশি শিশুর বাবা-মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:31 PM

কালীগঞ্জে হারানো শিশু উদ্ধার, পুলিশের প্রতি খুশি শিশুর বাবা-মা

কালীগঞ্জে হারানো শিশু উদ্ধার, পুলিশের প্রতি খুশি শিশুর বাবা-মা

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া দুই শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের বাবা-মা। ওই দুই শিশু হলো, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ফাইম হোসেন (১১) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার খোপাতি গ্রামের মাহাবুর রহমানের ছেলে জিসান (১৩)।

১ নভেম্বর রোববার রাত ৯ টার সময় কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া কোমলমতি ওই দুই শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন। থানার এসআই সৈয়দ আলী শনিবার রাতে ওসি মাহফুজুর রহমান মিয়ার নির্দেশনায় ঘটনাস্থলে যাওয়ার পর ওই দুই শিশু কে পরিচয় জিজ্ঞেসা করলে তারা কান্নাকাটি শুরু করে। ঘুরতে ঘুরতে সেখানে চলে আসার কথা জানালে তাদের থানায় নিয়ে আসেন তিনি। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, শনিবার সন্ধা সাড়ে ৬ টার সময় উপজেলার বারবাজার এলাকার এক যুবক থানায় ফোন দিয়ে জানায় বারবাজার রেলওয়ে স্টেশনে দুই শিশু কান্নাকাটি করছে। পরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে দুই শিশু কে থানায় নিয়ে আসার সাথে সাথে তাদের রাতের খাবার খাওয়ানোর পর, পরম যতেœ শিশুদের কাছে নাম-ঠিকানা জানতে পেরে তাদের পরিবারকে খবর পাঠানো হয়। রোববার রাত ৯ টার দিকে তাদের বাবা মায়ের কাছে তুলে দেয়া হয় কোমলমতি দুই শিশুকে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status