ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩
বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 22 August, 2026, 7:48 PM

বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮ হাজার ১০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার মো. সুমন মৃধা (৩০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোসা. তানিয়া বেগম (৩৩)। তানিয়া বেগম বর্তমানে বাউফলে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকালে বাউফল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুরা ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপাড়া (আদর্শপাড়া) এলাকার ৭ নম্বর ওয়ার্ডে বাউফল-কালিশুরী সড়কের পাশে আজিজুল ইসলামের মুদি দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন মৃধা ওই ইয়াবা তানিয়া বেগমের কাছ থেকে কিনেছেন বলে জানান এবং তানিয়া ওই এলাকার একটি বসতঘরে অবস্থান করছেন বলে পুলিশকে তথ্য দেন। পরে সুমনকে সঙ্গে নিয়ে একই এলাকায় অভিযান চালিয়ে জনৈক জহিরুল ইসলাম বেপারীর মালিকানাধীন ‘মা-বাবা মঞ্জিল’-এর দ্বিতীয় তলা থেকে তানিয়া বেগমকে আটক করা হয়। পুলিশের দাবি, তানিয়ার দেখানো স্থান থেকে আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সুমন মৃধার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, এই মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা আলামত: ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ১০০ টাকা। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ টাকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status