|
বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ শীর্ষক হ্যাকাথন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ শীর্ষক হ্যাকাথন অনুষ্ঠিত অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. সাইদ ইফতেখার ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ‘ডিজিটাল এন্ট্রোপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট’ প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রতিযোগীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন। আয়োজকরা জানান, প্রথাগত প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বাইরে এসে দলবদ্ধভাবে কমিউনিটি গড়ে তোলা, শেখানো এবং একসাথে সমস্যার সমাধান করাই এ হ্যাকাথনের মূল উদ্দেশ্য। মিনি হ্যাকাথনটিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (মাস্টার্স ও পিএইচডি সহ) প্রায় ১০০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। ৩টি ক্যাটেগরিতে অংশগ্রহণকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করা হয়। ![]() বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ শীর্ষক হ্যাকাথন অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রাকিব হাসান বলেন, ‘জেমিনি, চ্যাটজিপিটি কিংবা ক্লডের মতো এআই মডেলগুলো এখন ভিডিও তৈরি ও কোডিং থেকে শুরু করে অর্থনীতি ও বিজ্ঞানের মতো নানা ক্ষেত্রে আমাদের কাজ সহজ করে দিচ্ছে। তবে এই সুবিধার পাশাপাশি সতর্ক হওয়া জরুরি। এআই ভুল তথ্য দিতে পারে, তাই অন্ধভাবে বিশ্বাস না করে তথ্য যাচাই করতে হবে। সেই সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা এবং ক্যালকুলেটরের ওপর অতি-নির্ভরশীলতার মতো নিজেদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের মৌলিক দক্ষতা যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।’ ![]() বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই হ্যাক ডেজ’ শীর্ষক হ্যাকাথন অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বর্তমানে শ্রেণিকক্ষের ফার্স্ট বয় হওয়া কিংবা ভালো ফলাফল করাটা বড় কথা নয় বরং চাকরির বাজারে চাহিদা অনুযায়ী নিজেকে কতটা প্রস্তুত ও দক্ষ করে গড়ে তোলা হয়েছে সেটাই মূল বিষয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ক্ষেত্রে ভালো ফল কাজে লাগলেও সাধারণ জব মার্কেটে দক্ষতা এবং বাস্তব যোগ্যতাই প্রধান বিবেচ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
