|
ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বৃহস্পতিবার (২০ আগস্ট ২৬) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। নতুন পরিষদের সদস্যরা হলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্রমোহন ত্রিপুরা, দেব রানী চাকমা, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা। ![]() ছয় মাস পর খাগড়াছড়ি জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, সংশোধন আইন ১৯৯৭ এবং সংশোধন আইন ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে। নতুন পরিষদ গঠনের মধ্য দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
