|
সবুজায়নে শেরপুরে আলোর পথের পথিক ফাউন্ডেশন
নতুন সময় প্রতিনিধি
|
![]() সবুজায়নে শেরপুরে আলোর পথের পথিক ফাউন্ডেশন শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা ও শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শেরপুর-ধুনট সড়কের বিভিন্ন স্থানেও গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে সবুজায়নে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মো. শরিফ হাসান নিরব, সভাপতি প্রফেসর মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান সৈকত জানান, পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসহ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ৫০০টি চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। আয়োজকরা বলেন, সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে শুধু গাছ লাগালেই হবে না, গাছের যত্নও নিতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
