ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 5:44 PM

খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে খুলনা জেলার ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষ্যে সোমবার ১৮ মে, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এ সময় তিনি ইউনয়ন দলনেতা ও দলনেত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম সুশৃঙ্খল বাহিনী হিসেবে সবসময় জনগণের পাশে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে দলনেতা ও দলনেত্রীরা সমাজের নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কল্যাণে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সদস্যদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বাহিনীর সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কমান্ড্যান্ট, মোঃ মিনহাজ আরেফিন, জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status