ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোরবানির ঈদে ব্যস্ত কামারশিল্পীরা
টুং টাং শব্দে মুখরিত নেছারাবাদের কামারশালা
ওমর ফারুক,নেছারাবাদ
প্রকাশ: Monday, 18 May, 2026, 4:31 PM
সর্বশেষ আপডেট: Monday, 18 May, 2026, 5:34 PM

টুং টাং শব্দে মুখরিত নেছারাবাদের কামারশালা

টুং টাং শব্দে মুখরিত নেছারাবাদের কামারশালা

আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে ঘিরে নেছারাবদ উপজেলার ইন্দুরহাট,জগন্নাথকাঠিবন্দরসহ বিভিন্ন হাট - বাজারে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীর। উপজেলার ঐতিহ্যবাহি ইন্দুরহাটের কামারপট্টি লোহা ও হাতুড়ির টুং টাং শব্দে মুখরিত। 

কোরবানী পশু জবাই ও মাংস কাটাকুটির জন্য দা-বটি, ছুরি, চাকু, কুড়াল, চাপাতি তৈরী এবং পুরানো ছুরি,দা-বটি ইত্যাদি পাইন দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কামরশিল্পীরা। বছরের অন্য সময় কাজের চাপ কম থাকলেও কোরবানির ঈদ ঘিরে বেড়েছে কামারশিল্পীদের কর্মব্যস্ততা। সরেজমিন ইন্দুরহাট কামারপট্টি ঘুরে দেখাগেছে, আগুনের শিখা ও হাপরের বাতাসে উতপ্ত হয়ে উঠছে কামারশালাগুলো। 

কয়লার আগুনে লোহা পুড়ে হাতুরির আঘাতে তৈরী করা হচ্ছে দা - বটি, ছুরি, চাকু, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি। দোকানের সামনে সাজানো রয়েছে কামারীদের তৈরীকৃত বিভিন্ন প্রকার লৌহ সামগ্রী। ওজন ভেদে দা-বটি ৪০০-৮০০ টাকা, চাপাতি ৭০০-১২০০ টাকা, গরু জবাই ছুরি ১০০০ - ১৫০০ টাকা, চামড়া ছিলানো ছুরি প্রকার ভেদে  ১০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। কামারশিল্পী সুখরঞ্জন কর্মকার ও হরেকৃষ্ণ কর্মকার জানান, সারা বছর টুকটাক বেচাকেনা হলেও কোরবানীর ঈদকে সামনে রেখে কেনাবেচা বাড়বে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status