ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাইডেনের প্রচারগাড়িকে হয়রানি ট্রাম্প সমর্থকদের, তদন্তে এফবিআই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:51 PM

বাইডেনের প্রচারগাড়িকে হয়রানি ট্রাম্প সমর্থকদের, তদন্তে এফবিআই

বাইডেনের প্রচারগাড়িকে হয়রানি ট্রাম্প সমর্থকদের, তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। শুক্রবার নির্বাচনী প্রচারণায় টেক্সাসে বাইডেনের গাড়িকে হয়রানি করেছে ট্রাম্প সমর্থকরা। রোববার এফবিআইয়ের মুখপাত্র মিশেল লি বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সান আন্তেনিও বিষয়টি নিয়ে সচেতন এবং ঘটনাটির তদন্ত চলছে।

‘ট্রাম্প ২০২০’ লেখা পতাকা হাতে ট্রাম্পের সমর্থকেরা বাইডেনের প্রচার গাড়ি ঘিরে রাখেন। তারা প্রচারণা গাড়িটিকে অন্যান্য গাড়ি দিয়ে বাধা সৃষ্টি করে স্লো করে ফেলেন। ট্রাম্প সমর্থকরা গাড়িটিকে থামানো চেষ্টা করেন। এমন একটি ভিডিও প্রকাশ করে সিএনএন।  

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকরা বাইডেনের প্রচার গাড়িটির গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটারে নামিয়ে এনেছিলেন। তারা বাসটিকে স্লো করে সড়কে থামাতে চেয়েছিলেন। সূত্রের বরাত দিয়ে বলা হয়, প্রচার গাড়িটিকে অন্তত ১০০টি গাড়ি চারদিক থেকে ঘিরে ধরে। তবে তারা কাউকে আক্রমণ করেনি।

প্রতিবেদনে বলা হয়, ওই প্রচার গাড়িতে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ছিলেন না। তবে ওই গাড়িতে রিপাবলিকানদের চ্যালেঞ্জ করা সাবেক রাজ্য সিনেটর ওয়েন্ডি ডেভিস উপস্থিত ছিলেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ডেভিস।

ঘটনার পর বাইডেনের প্রচার গাড়ির কর্মীরা ৯১১ নম্বরে ফোন করলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status