ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী
প্রকাশ: Monday, 18 May, 2026, 6:45 PM

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালন করা হয়েছে।এ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজীব সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কায়সার মাহমুদ, সিআইপিআরবি’র জেলা কোঅর্ডিনেটর শারমিনা পারভীন, মো. মেহের আলীসহ এমসিজিএল-এর উপজেলা কোঅর্ডিনেটর ও স্বাস্থ্যকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। আক্রান্ত নারীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এদিকে ঝিনাইগাতী উপজেলায় গত ৫ মে থেকে ২০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পেইনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন ফিস্টুলা রোগী শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status