জামালপুরের বকশীগঞ্জে মুখ চেপে ধরে রান্না ঘরের পেছনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে মিজানকে জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
রোববার (০১ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বড়ইতাড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে ছেলে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ জানান, রোববার রাতে উপজেলার মেষের চর বড়ইতাড়ী গ্রামে এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী মিজান তাকে মুখ চেপে ধরে বাড়ি সংলগ্ন রান্না ঘরের পেছনে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। সে সময় কৌশলে কিশোরী চিৎকার দিলে মিজান পালিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনায় রাতেই মেয়েটির পরিবার ও স্বজনরা বকশীগঞ্জ থানায় অভিযোগ করে। পরে মধ্য রাতে মিজানকে আটক করা হয় এবং এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে মিজানকে আদালতে পাঠানো হয়েছে।