ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউন নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 3:57 PM

লকডাউন নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

লকডাউন নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসলেও লকডাউনে যাওয়ার চিন্তা-ভাবনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

লকডাউনে যাওয়ার কোনো ভাবনা আছে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত না। আল্লাহর রহমতে আমাদের তেমন অবস্থা নেই।  তিনি বলেন, আমাদের এখানে ভাইরাসের যে সিনারি (চিত্র) দেখেছি, সবাই মাস্ক ব্যবহার করলে আমরা কমফোরটেবল জোনে থাকতে পারব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বায়তুল মোকাররমের অনুষ্ঠানে যোগ দিয়ে আমি সারপ্রাইজড হয়েছি, কেউ তিন ফুটের গ্যাপ ছাড়া দাড়াচ্ছে না এবং সবাই নিয়ম মেনে চলছেন। গতকাল সেখানে বলে দিয়েছি, মাস্ক ছাড়া মসজিদে কাউকে ঢুকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, এটা আমরা এনশিউর (নিশ্চিত) করে দিচ্ছি। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠোনে যেন সার্ভিস না পাওয়া যায়। আমরা সব অফিসে সেই নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। যেকোনো পাবলিক প্লেসেই মাস্কের বিষয়ে এই কঠোর নির্দেশনা থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status