|
কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা: কনস্টেবলসহ ছুরিকাঘাতে আহত ৫, গ্রেপ্তার ১
নতুন সময় প্রতিনিধি
|
|
![]() কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা: কনস্টেবলসহ ছুরিকাঘাতে আহত ৫, গ্রেপ্তার ১ জানা যায়, বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌঁনে দুইটার দিকে উপজেলার ২ নম্বর আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পল্টুন সংলগ্ন গোপাল স্টোরের সামনে এই ঘটনা ঘটে। এসময় নৌ পুলিশের সদস্যরা টহল শেষে ফাঁড়িতে ফিরছিলেন। নৌপুলিশের কাউখালী থানায় দয়ের করা মামলায় অভিযোগে বলা হয়েছে, বুধবার দূপুরে নৌ পুলিশের একটি দল কাউখালীর সন্ধ্যা নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় অভিযুক্ত শান্ত (২২) পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে কোন কারণ ছাড়াই গালিগালাজ করতে থাকেন। এ সময় নৌপুলিশ সদস্যরা গালি দেয়ার কারণ জানতে চাইলে, শান্ত ও তার সহযোগীরা পুলিশের সাথে তর্কে জড়িয়ে পরেন। খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে শান্তকে থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট এবং ধারালো চাকু নিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। হামলাকারীরা এ সময় কনস্টেবল মো. জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় । এতে জাকির গুরুতর জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। একই ঘটনায় শান্ত তার সহযোগীদের হামলায় আরো নৌপুলিশের ৫ সদস্য আহত হন। তারা হলেন, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন, এসআই প্রসেনজীত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল, কনস্টেবল মো. সাকির হোসেন ও কনস্টেবল মো. পারভেজ শিকদার। এ সময় পুলিশের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় নৌ পুলিশ পরিদর্শক মো. আরমান হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি কুমিয়ান গ্রামের আবুল কালামের ছেলে মো. শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান চলছে। শান্ত কে আদালতে প্রেরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
