ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
​কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Thursday, 20 August, 2026, 6:27 PM

রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল এগারোটায় রহনপুর আম বাজার চত্বরে আম চাষি ও আম ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের জনগণের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম,চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ,রহনপুর ১৬ বিজিবি কর্মকর্তা, কামাল হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা, আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, রহনপুর পৌর ইঞ্জিনিয়ার, আব্দুল মালেক, জামায়াত নেতা তোরিকুল ইসলাম বকুল,বিএনপি নেতা, রবিউল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিস্তার রোধ, ছিনতাই দমন এবং সকল প্রকার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন।

​এ সময় বক্তারা আরও বলেন, রহনপুরের ঐতিহ্য ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

​সভায় রহনপুর আম চাষি ও আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status