ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা জয় করে বাসায় ফিরলেন পরিকল্পনামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 3:51 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 November, 2020, 3:53 PM

করোনা জয় করে বাসায় ফিরলেন পরিকল্পনামন্ত্রী

করোনা জয় করে বাসায় ফিরলেন পরিকল্পনামন্ত্রী

করোনা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার (২ নভেম্বর) তিনি বাসায় ফেরেন।

পরিকল্পনামন্ত্রীর দফতরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মন্ত্রী করোনায় আক্রান্ত হলে বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে গত ১৩ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। প্রায় ২০ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তবে কোভিড পরবর্তী (পোস্ট-কোভিড) তার শারীরিক দুর্বলতা কিছুটা রয়েছে।

এ তথ্য কর্মকর্তা আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন নির্বাচনী এলাকাসহ অনেকে মন্ত্রীর শারীরিক অবস্থায় খোঁজ-খবর নিয়েছেন। এ জন্য তিনি ও তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করেছেন তার শারীরিক অবস্থা জানার জন্য। অসুস্থতার কারণে অনেকের ফোন ধরতে পারেননি- এ জন্য মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status