|
গাজীপুরে র্যাবের অভিযানে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে র্যাবের অভিযানে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ বৃহস্পতিবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন কে কে হাসপাতালের পেছনে কাজিরবাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-১-এর গাজীপুরের একটি আভিযানিক দল। এ সময় একটি একতলা ভবনের একটি কক্ষ থেকে জাহিদুল ইসলাম হৃদয়, বয়স ২৩ বছর, এবং মৃকাঙ্গ দাস ত্রিপল, বয়স ২১ বছর-এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৯৫ গ্রাম হেরোইন, একটি রামদা, একটি বল্লম, একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
