|
বিশেষ অভিযানে ৩০০টি চায়না দুয়ারি ও ২টি কারেন্ট জাল জব্দ
কাউছার মিয়া, দৌলতপুর
|
![]() বিশেষ অভিযানে ৩০০টি চায়না দুয়ারি ও ২টি কারেন্ট জাল জব্দ গতকাল বৃহস্পতিবার উপজেলার বাচামারা চরকাটারী এবং বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে দৌলতপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
