ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১১ অক্টোবর ২০২৬ ● ২৬ আশ্বিন ১৪৩৩
ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 11 October, 2026, 10:36 PM

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তঘেঁষা একটি খালের জায়গা দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে রাজিব রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খালের প্রায় ৫ থেকে ৬ ফুট জায়গা দখল করে দেয়াল নির্মাণের খবর পেয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ, একই সঙ্গে নির্মিত পাকা দেয়াল সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী বারমারী লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারমারী লক্ষীপুর গ্রামের সীমান্তঘেঁষা একটি খালের জায়গায় পাকা দেয়াল নির্মাণ করছিলেন রাজিব নামে এক ব্যক্তি। সরেজমিনে গিয়ে খালের প্রায় ৫ থেকে ৬ ফুট জায়গা দখল করে দেয়াল নির্মাণের চিত্র দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে বিষয়টি জাতীয় সংসদের ডেপুটি স্পিকর ব্যারিস্টার কায়সার কামাল কে অবহিত করেন স্থানীয়রা। পরে বিষয়টি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন ডেপুটি স্পিকর ব্যারিস্টার কায়সার কামাল। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান  দ্রুত পদক্ষেপ নিয়ে অবৈধ খালদখল কার্যক্রম বন্ধ করে দেন, সেইসাথে আগামী তিন দিনের মধ্যে খালের জমিতে নির্মিত পাকা দেয়াল সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

এ সময়, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হারেজ উদ্দিন, হাজং প্রতিনিধি দোলন হাজং সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  

জাতীয় সংসদের ডেপুটি স্পিকর ব্যারিস্টার কায়সার কামাল কে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, খালটি যেন কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করতে না পারেন, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। আমরা মনে করি, এভাবে খালের জায়গা দখল হতে থাকলে একসময় খালটি সংকুচিত হয়ে পানিপ্রবাহ ব্যাহত হতে পারে এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এলাকাবাসীরা আরও বলেন, খালের যায়গায় নির্মিত দেয়াল অপসারণের নির্দেশ বাস্তবায়ন এবং ভবিষ্যতে যাতে কেউ খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারেন এবং খাল থেকে অবৈধ ভাবে কেউ যেনো বালি ও পাথর তুলতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জোরদাবী জানান তারা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে খালের জায়গা সুরক্ষিত রাখা হবে এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেইসাতে খাল থেকে যাতে কেউ যাতে অবৈধভাবে বালি ও পাথর তুলতে না পারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারী রাখা হয়েছে। ইমারতের মালিক রাজিব রায় কে কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status