|
কাউখালীতে ১০৫ লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কাউখালীতে ১০৫ লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ আটককৃত নাসির উদ্দিন (৩২), কুমিল্লা লাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের মমতাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। কাউখালী এসআই মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
