ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণীকে ফুঁসলিয়ে আমবাগানে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 4:00 PM

তরুণীকে ফুঁসলিয়ে আমবাগানে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

তরুণীকে ফুঁসলিয়ে আমবাগানে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

রাজশাহীর গোদাগাড়ীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দেওপাড়া ইউপির ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর, গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি এবং আবু জাকিরের ছেলে বাবু।

পুলিশ জানায়, রাজশাহী শহর থেকে ফুঁসলিয়ে পূর্বপরিচিত স্বামী পরিত্যক্তা ওই তরুণীকে গোদাগাড়ীতে নিয়ে আমবাগানে গণধর্ষণ করা হয়েছে বলে গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ধর্ষণের শিকার ওই তরুণী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভাড়া থাকেন। সে কারণে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে গ্রেফতার করা হয়।

পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তিনজনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে ওই তরুণী মামলা দায়ের করেছেন। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status