|
জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা এ উপলক্ষে, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন অল্প সময়ের মধ্যেই বৈষম্য, অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দেশের নানা স্থানে সংঘর্ষ ও সহিংস ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে উজ্জীবিত করেছে। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়। বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
