|
দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দির চত্ত্বরে এসে শেষ হয়। রথযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক টুকন সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ব্যবসায়ী পরিমল ঘোষ সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ। রথযাত্রা শেষে মন্দিরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
