ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপনে তৃতীয় বিয়ে করলেন স্কারলেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 4:06 PM

গোপনে তৃতীয় বিয়ে করলেন স্কারলেট

গোপনে তৃতীয় বিয়ে করলেন স্কারলেট

আবার বিয়ের করলেন ‘ব্ল্যাক উইডো’ ছবির অভিনেত্রী স্কারলেট জোহানসন। তার নতুন বর কমেডিয়ান কলিন জস্ট।

৩৮ বছর বয়সী কলিনের প্রথম ও ৩৪ বছরের স্কারলেটের তৃতীয় বিয়ে এটি।

এর আগে তিনি হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস এবং সাংবাদিক রোমেইন ডরিয়াককে বিয়ে করেছিলেন।

২০১৪ সালে স্কারলেট ও রোমেইনের ঘরে একটি মেয়ে জন্ম নেয়।  

জোহানসনের মুখপাত্র স্কারলেট ও কলিনের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার এই যুগল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের সম্পন্ন করেছেন।

২০১৭ সালে রোমেইনের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই স্কারলেট ও কলিনের প্রেম শুরু হয়। ২০১৯ সালের মে মাসে কলিনের বিয়ের প্রস্তাবে সাড়া দেন স্কারলেট। এবার লকডাউন শিথিল হতেই সবার চোখ ফাঁকি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এ জুটি। এমনকি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়নি তাদের বিয়ের ছবি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status