|
লাকসামে জুলাই শহীদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত। ![]() লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. আবুল হাছান হাসি, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মাসুদ রানা বেলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাতঘর আনছারিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ক্বারী মাইনুদ্দিন। কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
