|
স্বাবলম্বী হওয়ার পথে ৩৬ শিক্ষার্থীর হাতে সনদ, দীঘিনালা জোনের কারিগরি প্রশিক্ষণ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() স্বাবলম্বী হওয়ার পথে ৩৬ শিক্ষার্থীর হাতে সনদ, দীঘিনালা জোনের কারিগরি প্রশিক্ষণ বৃহস্পতিবার (১০-২৬ সেপ্টেম্বর) দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। তিন সপ্তাহের প্রশিক্ষণে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শিক্ষক মো. রুবেল আহমেদ, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারসহ স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী ও বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রশিক্ষণার্থীরা এমন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
