ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
ফুডপান্ডার কার্যালয় ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 September, 2026, 9:06 PM

ফুডপান্ডার কার্যালয় ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ

ফুডপান্ডার কার্যালয় ঘেরাও করে রাইডারদের বিক্ষোভ

ন্যায্য ডেলিভারি চার্জ, যথাযথ পারিশ্রমিক, স্বচ্ছ নীতিমালা ও জরিমানা ব্যবস্থা, বীমা ও নিরাপত্তা সুবিধাসহ বিভিন্ন দাবিতে ফুডপান্ডার রাইডাররা প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে রাইডাররা তাঁদের আয়, কাজের পরিবেশ এবং বিভিন্ন নিয়মকানুন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া রাইডারদের অভিযোগ, দীর্ঘ সময় রাস্তায় কাজ করেও প্রত্যাশিত আয় হচ্ছে না। এর সঙ্গে জ্বালানি, যানবাহন রক্ষণাবেক্ষণ, মুঠোফোনের তথ্যব্যবহারসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্রকৃত আয় আরও কমে যাচ্ছে। ডেলিভারি চার্জ, রাইডারদের প্রাপ্য পারিশ্রমিক, প্রণোদনা ও বোনাস নিয়েও রয়েছে অস্পষ্টতা।

রাইডাররা আরও অভিযোগ করেন, দেরি হলে অতিরিক্ত ফি, জরিমানা এবং হিসাব স্থগিতের মতো বিভিন্ন নিয়ম তাঁদের কাজকে কঠিন করে তুলছে। নিজেদের সমস্যার কথা বললে কাজ হারানোর আশঙ্কাও রয়েছে বলে দাবি করেন তাঁরা।

কর্মসূচিতে রাইডাররা ন্যায্য ও স্বচ্ছ ডেলিভারি চার্জ, যৌক্তিক পারিশ্রমিক কাঠামো, পর্যাপ্ত প্রণোদনা ও বোনাস, বীমা এবং নিরাপত্তা সুবিধা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জ্বালানি ও অন্যান্য পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে পারিশ্রমিক নির্ধারণ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন নীতিমালা আরও সহজ ও স্পষ্ট করার আহ্বান জানান তাঁরা।

রাইডারদের ভাষ্য, তাঁদের শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে দীর্ঘমেয়াদে এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাঁরা ফুডপান্ডার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান, তবে কাজের পরিবেশ ও পারিশ্রমিক ব্যবস্থায় ন্যায্যতা এবং স্বচ্ছতা চান।

অবস্থান কর্মসূচির পর ফুডপান্ডা কর্তৃপক্ষ আলোচনার জন্য পাঁচ থেকে ছয়জন রাইডারকে প্রধান কার্যালয়ের ভেতরে নিয়ে যায় বলে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান। সেখানে তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাইডাররা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে তাঁদের দাবিগুলোর বাস্তবসম্মত সমাধান হবে এবং ভবিষ্যতে পারিশ্রমিক, নিরাপত্তা ও কর্মপরিবেশের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status