ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 July, 2026, 8:32 PM

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ

৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নন-ক্যাডারের ফলাফলেও কিছু পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে।

এর ফলে, ওই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা বেড়ে ৬৮ জন হয়েছে। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে লাইভস্টক ক্যাডারে ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

সংশোধিত ফলাফলের এ অংশটি ২৮ জুন প্রকাশিত আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হবে বলেও পিএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিএসসি সূত্র জানায়, লাইভস্টক ক্যাডারে ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার ও সমমানের পদে ৫৪ জন সুপারিশ পেয়েছিলেন। সেটা বাড়িয়ে এবার ৬৮ জনকে নিয়োগে সুপারিশ করা হয়েছে। নতুন ১৪ জন প্রার্থী আগে ননক্যাডারে নির্বাচিত হয়েছিলেন। তারা ক্যাডার পদে আসায় ননক্যাডারেও নতুন করে কয়েকজন এসেছেন। এতে ফলাফলে কিছুটা পরিবর্তন হয়েছে।

গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। তাতে মোট এক হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। তার মধ্যে ক্যাডার পদে এক হাজার ৩০২ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন মনোনীত হন। নতুন করে আরও ১৪ জনকে সুপারিশ করায় তা বেড়ে দাঁড়ালো এক হাজার ৫৩৫ জন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status