ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
সাইফান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:41 PM

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সাইফান ইসলাম।

প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী সাইফান ইসলাম।

কুমিল্লার লাকসামের সাইফান ইসলাম ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। 

সাইফান ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান এর একমাত্র পুত্র সন্তান। তার মা সাবিনা আক্তার সুমি লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে উপজেলায় আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের মাস্টার ইয়াছিন খানের নাতি। বর্তমানে সে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত।

সাইফান ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। নিজের সাফল্যের জন্য সে শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফলের জন্য সে সকলের দোয়া প্রার্থী।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status