|
বাংলাদেশী মানব পাচারের নতুন রুট
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশী মানব পাচারের নতুন রুট ভূমধ্যসাগর হয়ে মানব পাচার কয়েক বছর ধরে আলোচিত হলেও নতুন পথ বসনিয়া, ক্রোয়েশিয়া আর স্লোভেনিয়া হয়ে ইতালি। ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা শহরের কাছের বনে আর পরিত্যক্ত কারখানায় বাংলাদেশিসহ অন্তত পাঁচশ অভিবাসনপ্রত্যাশী রয়েছেন। তারা ক্রোয়েশিয়া হয়ে ইতালি যাওয়ার অপেক্ষায় আছেন। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক রয়েছেন। সীমান্তবর্তী সড়ক ধরেও ক্রোয়েশিয়ার পথে যাত্রা করছেন অনেকে। অন্তত পাঁচশ জনকে বিহাক ও ভেলিকা ক্লাদুসা শহরের শিবির থেকে বের করে দেয়ায় জঙ্গল ছাড়া আশ্রয়ের জায়গা নেই। সার্বিয়া থেকে রাবারের নৌকায় চড়ে মারাত্মক ঝুঁকি নিয়ে দ্রিনা নদী পেরিয়ে অভিবাসীরা বসনিয়ায় পৌঁছান। মঙ্গলবার অবৈধভাবে ইউরোপে যাবার সময় স্লোভেনিয়ায় বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ১১৩ অভিবাসন প্রত্যাশীকে আটক হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভূমধ্যসাগর এবং স্থলসীমান্ত পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানো ব্যক্তিদের শীর্ষ ১০ দেশের তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
