ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ থেকে নিখোঁজ তরুণী হবিগঞ্জে উদ্ধার, আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 5:12 PM

সুনামগঞ্জ থেকে নিখোঁজ তরুণী হবিগঞ্জে উদ্ধার, আটক ৪

সুনামগঞ্জ থেকে নিখোঁজ তরুণী হবিগঞ্জে উদ্ধার, আটক ৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে নিখোঁজ তরুণীকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে নিখোঁজ তরুণীকে উদ্ধার করা হয়। কয়েকদিন আগে নিখোঁজ মেয়ের খবর নিতে জগন্নাথপুরের আলীপুর এলাকায় গেলে তার বাবাকে মারধর করে বখাটে শামীম।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ মেয়েটির বাবার কাছে ঘটনা জানার পর অভিযান চালায়। নিখোঁজ তরুণী উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, ওই তরুণী নিখোঁজ নয়, বিয়ে করে নবীগঞ্জে চলে গিয়েছিল। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

এদিকে, তার বাবাকে মারধরের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status