ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত বেড়ে ১৫৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 3:44 PM

আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত বেড়ে ১৫৮

আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধে নিহত বেড়ে ১৫৮

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধ টানা পঞ্চম দিনে গড়িয়েছে। ভয়াবহ এই যুদ্ধে নতুন করে আরো ৫৪ সেনা সদস্য নিহত হয়েছেন। এর ফলে এই সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সংঘাতের পঞ্চম দিনেও দুই পক্ষের মধ্যে ভারি গোলাবর্ষণ হয়েছে বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তে তুমুল যুদ্ধ চলমান রয়েছে।

আজারবাইজানের জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে আর্মেনিয়ার সেনাদের হামলায় আনাগোরনো-কারাবাখ অঞ্চল থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত টেরটের শহরে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে আর্মেনিয়া দাবি করেছে যে আজারবাইজানের হামলায় মার্টুনি শহরে ফ্রান্সের দুই সাংবাদিক আহত হয়েছেন। আহত ঐ সাংবাদিকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালে ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

     
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status