ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ট্রাম্প ও আমি ভালো আছি, মেলানিয়ার টুইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 3:41 PM

ট্রাম্প ও আমি ভালো আছি, মেলানিয়ার টুইট

ট্রাম্প ও আমি ভালো আছি, মেলানিয়ার টুইট

কোভিড-১৯ আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে সত্তরোর্ধ্ব প্রেসিডেন্ট ট্রাম্পও ফিট আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া।
শুক্রবার সকালে এক টুইটে ট্রাম্প জানান, তিনি এবং মেলানিয়া দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই এক টুইটে প্রথমে তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার এবং তার ও তার স্ত্রী মেলানিয়ার নমুনা পরীক্ষার ফলের অপেক্ষায় থাকার কথা জানান। এর পর স্বামী-স্ত্রী কোয়ারেন্টিনে চলে যান।

করোনাভাইরাস ‘পজিটিভ’ হলেও তারা এখনও ভালো আছেন জানিয়ে শুক্রবার এক টুইটে মেলানিয়া ট্রাম্প বলেন, এ বছর যুক্তরাষ্ট্রে বহু মানুষকে এ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমরা এখনও ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবেলা করব।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডির ভালো থাকার খবর দিয়েছেন।

এক বিবৃতিতে কনলি বলেন, এখনও তারা দুজনই ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টিনে আছেন।

ট্রাম্প ও মেলানিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর বৈশ্বিক রাজনীতিকে দারুণ ঝাঁকুনি দিয়েছে। মাত্র এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ সময়ে ট্রাম্পের কোভিড ১৯-এ আক্রান্ত হওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। পুরো বিশ্বের মনোযোগ এখন সেদিকেই।

৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status