ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মাদককাণ্ডে দীপিকাদের পর এবার ৬ অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 2:22 PM
সর্বশেষ আপডেট: Friday, 2 October, 2020, 3:04 PM

মাদককাণ্ডে দীপিকাদের পর এবার ৬ অভিনেতা

মাদককাণ্ডে দীপিকাদের পর এবার ৬ অভিনেতা

সুশান্ত  সিং রাজপূতের মৃত্যু রহস্য উদ্ধার করতে গিয়ে বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইতোমধ্যে মাদককাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র জেরার মুখে পড়েছে দীপিকা, সারা আলী, শ্রদ্ধা ও রাকুলপ্রীতের মতো অভিনেত্রীরা।

অভিনেত্রীদের পাশাপাশি এবার এবার এনসিবিতে তলব পড়েছে ৬ জন অভিনেতারাও। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ৬ অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে। যে ৬ জনের মধ্যে ৩ জন বি টাউনের এক্কেবারে প্রথম সারির অভিনেতা। বাকি ৩ জন প্রায় নবাগত। বলিউডের ৬ অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলেও জানা গেছে। শিগগিরই তাদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে মাদক চক্রের সঙ্গে যোগের অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনও মাদক পাচারকারী বা কারবারীর সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।  

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status