ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 October, 2020, 2:14 PM

ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার

ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার

ঢাকার হাজারীবাগে ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম (৩৪) নামে এক ট্যাক্সিচালক বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল হাজারীবাগ থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই দুই নারী।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান জানান, ভিকটিম দুই নারী সম্পর্কে জা হয় (স্বামীর ভাইয়ের স্ত্রী)। পাঁচ থেকে ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তাদের একজনের পরিচয় হয়। পরিচয় সূত্রে সম্পর্কের ফাঁদে ফেলে একেক সময় একেক জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে মনিরুল। এরপর ওই নারীর মাধ্যমেই তার জায়ের সঙ্গে মনিরুলের পরিচয় হয়। তাকেও একেক সময় একেক জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই দুই নারী।

তিনি আরও জানান, ওই দুই নারী থানায় এসে একটি মামলা দায়ের করেন। এর আগে তারাই ওই অভিযুক্তকে ধরে থানায় নিয়ে আসেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।  

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status