ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় ৫ যুবকের জীবন অনিশ্চিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 20 June, 2026, 12:35 PM

রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় ৫ যুবকের জীবন অনিশ্চিত

রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় ৫ যুবকের জীবন অনিশ্চিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টায় শূন্যরেখায় গত ৭দিন ধরে আটকে থাকা ৫ যুবকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। 

রোদ-বৃষ্টি মাথায় নিয়ে প্লাস্টিকের ছাউনির নিচে চরম মানবেতর দিন কাটাচ্ছেন তারা। একই সঙ্গে আটকে থাকা ওই যুবকদের ঘিরে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

শূন্যরেখায় আটকে থাকা ৫ যুবকের মধ্যে উপজেলার ২টি সীমান্ত পয়েন্টের গয়টাপাড়া সীমান্তে ২জন এবং ভন্দুরচর সীমান্তে ৩জন অবস্থান করছেন। ঝড়-বৃষ্টি ও তীব্র গরমের মধ্যে সামান্য প্লাস্টিকের ছাউনিই এখন তাদের একমাত্র ভরসা। সেখানে তাদের জন্য নেই কোনো খাবার, নেই বিশুদ্ধপানি ও প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা।

স্থানীয়রা জানায়, গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ২ শিশু ও তাদের পিতা-মাতাসহ মোট ৬জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে তারা দু'দেশের সীমান্তে শূন্যরেখায় ভারতীয় অংশে আশ্রয় নিতে বাধ্য হয়।

এরপর গত বুধবার ভোররাতে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২শিশুসহ তাদের বাবা-মাকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও বাকি ৫ যুবক এখনও সেখানেই আটকে আছেন। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। স্থানীয় বাসিন্দারা দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে দ্রুত এই মানবিক সংকটের সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর ৩৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভুত পরিস্থিতি শান্তিপূ্র্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। দ্রুতই এই সংকটের একটি সুষ্ঠু সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status