|
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া চুক্তি নয়, ইরান ইস্যুতে ট্রাম্পের ইউটার্নের নেপথ্যে কী?
নতুন সময় ডেস্ক
|
![]() মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত যে দাপট নিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের পথে এসে দেখা যাচ্ছে, আত্মসমর্পণ নয়, বরং সমঝোতাই হয়ে উঠেছে যুদ্ধ বন্ধের মূল পথ। ডনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকি নিয়ে। ইরান হরমুজ প্রণালি ঘিরে তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার আশঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত, কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে। দ্বিতীয় চাপ আসে সামরিক খরচ ও দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। ইরানের সঙ্গে সংঘাত যত বাড়ছিল, ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে থাকে। ইরান যুদ্ধে সরাসরি সামরিক ও অপারেশনাল খাতে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার খরচ হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ দীর্ঘ হলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারত—যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তৃতীয় চাপ ছিল আন্তর্জাতিক মিত্রদের অবস্থান। ইউরোপীয় মিত্ররা চাইছিল দ্রুত উত্তেজনা কমানো হোক, যাতে জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা না লাগে। এই কূটনৈতিক চাপও যুক্তরাষ্ট্রকে আলোচনার দিকে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা ছিল ইরানের পাল্টা কৌশল। যুদ্ধ চলতে থাকলে তেহরান শুধু হরমুজ প্রণালি নয়, পুরো অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারত বলে ধারণা করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন ঘাঁটিতে আঘাত হানছিলো ইরান। এতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে ট্রাম্প বুঝতে পারেন, যুদ্ধ দীর্ঘ হলে লাভের চেয়ে ক্ষতির অঙ্কই বেশি। অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় আর রাজনৈতিক চাপে পড়ে যুদ্ধ বন্ধে ট্রাম্প চুক্তি সই করেছেন বলেই মত বিশ্লেষকদের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দুর্নীতির অভিযোগ জমা পড়ছে প্রতিদিন, অনুসন্ধান–মামলা বন্ধ
মানবজাতির অন্বেষণের সর্বশ্রেষ্ঠ কীর্তি: ৫০ বছর পর এক আলোক-দিন দূরত্বে ভয়েজার ১
সোনারগাঁওয়ে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত
পটুয়াখালীতে উত্তাল সাগরে মাছের আকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার
