ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই : এলজিআরডি মন্ত্রী
এম এস দোহা
প্রকাশ: Friday, 2 October, 2020, 2:15 PM

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই : এলজিআরডি মন্ত্রী

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প নাই : এলজিআরডি মন্ত্রী

করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের বিকল্প অপরিহার্য। করোনর সম্ভব্য ঝুকি এড়াতে আগাম সর্তকর্তা হিসাবে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচীতে তা প্রাধান্য পাবে। ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’' ¯েøাগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ আহ্বান জানান।

আজ ১ অক্টোবর রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবতায়ন করতে সিটি কর্পোরেশন, নগর পরিকল্পনাবিদ, এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়ননে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না" বলেও জানান তিনি।

মোঃ তাজুল ইসলাম বলেন, পয়ো:বর্জ্য থেকে শুরু করে সব ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সকলের, তাই পরিবেশের বিপর্যয় কখনো হতে দেয়া যাবে না।

হাতের মাধ্যমে অনেক রোগ জীবাণু শরীরে সংক্রামিত হয় জানিয়ে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করার আহ্বান জানিয়ে মন্ত্রী পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন ।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, পয়ো:বর্জ্যের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন তাই এই বর্জ্যেরও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।

স্থানীয়ী সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভাপতির বক্তব্য জানান, বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশন এর আওতায় এসেছে। স্যানিটেশন ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status