ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে-শিল্প মন্ত্রী
মো: জাহিদ হাসান মিলু
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:09 PM

ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে-শিল্প মন্ত্রী

ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে-শিল্প মন্ত্রী

শিল্প মন্ত্রী নরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বন্ধ নয় ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা। আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। এ কারনে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল চারটায় ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। পরে তিনি সুগারমিল কর্মকর্তা কর্মচারি ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় সভা করেন।

এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, পিপিএম-সেবা সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status