ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর রংপুরে উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:15 PM

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর রংপুরে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর রংপুরে উদ্ধার

ঢাকা থেকে অপহৃত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদাকে (১১) অপহরণের ৫ দিন পর রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সানজিদাকে অপহরণের অভিযোগে তার মা স্বপ্না (৩০) ও রবিনসহ (২২) চারজনকে অভিযুক্ত করে ৩০ সেপ্টেম্বর ঢাকার পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার রায়পুর থানার হাসিমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী স্বপ্না ঢাকার পল্লবী থানার বারনটেক এলাকায় মালেক মাস্টারের বাসায় ভাড়া থাকেন।

একই বাসায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মনু মিয়া তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ২৭ সেপ্টেম্বর স্বপ্নার মেয়ে স্থানীয় বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সানজিদাকে বাসায় খুঁজে না পেয়ে ওই এলাকাসহ তার আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকেন।

পরদিন ২৮ সেপ্টেম্বর জানতে পারেন যে মনু মিয়ার ছেলে রবিন (২২) ও তার ভাই সাব্বির (২৭) তার শিশুকন্যাকে ঘটনার দিন বিকালে সাদা রঙের মাইক্রোবাসে করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় রবিনসহ চারজনকে অভিযুক্ত করে অপহরণ মামলা দায়ের করেন শিক্ষার্থীর মা স্বপ্না।

পল্লবী থানার পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারেন অপহরণকারীরা তারাগঞ্জ থানায় অবস্থান করছে। পরে পল্লবী থানার এসআই শামীম বুধবার রাতে ঢাকা থেকে মামলার বাদী স্বপ্নাকে সঙ্গে নিয়ে মাইক্রোযোগে বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থানায় আসেন।

সকাল ৮টায় তারাগঞ্জ থানার এসআই মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে মনু মিয়ার গ্রামের বাড়ি কুর্শা দোলাপাড়া থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণে অভিযুক্ত মামলার ২নং আসামি রবিনের ভাই সাব্বিরকে পুলিশ আটক করে। দুপুরে অপহৃত শিক্ষার্থী ও আটক অপহরণকারী সাব্বিরকে ঢাকার পল্লবী থানার এসআই শামীম মাইক্রোযোগে ঢাকায় নিয়ে যান।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status