ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 10:53 AM

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া জার্নালিষ্টসহ বেশ কয়েকজন সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন।

এ ছাড়া কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশান ও যমুনা টিভির রিপোর্টার রাব্বী সিদ্দিকীও হামলার শিকার হন।

ভুক্তভোগীরা জানান, অন্তত ২০-২৫ জনকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হয়েছেন। আব্দুর রহমান ইশানকে কিল ঘুষি দেওয়া হয়েছে। সাংবাদিকদের মারধরের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। শিশিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তারা অভিযোগ করেন, সাংবাদিকদের মারধর করা হলেও পুলিশ সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। তাদের সঙ্গে কথা বলে মবকারীদের নিবৃত করার অনুরোধ করা হলে উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া ঘটনাস্থলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইলেও পুলিশ সদস্যরা কথা বলতে চাননি।

জানা গেছে, মিছিল শেষে জামায়াতের নেতাকর্মীদের বিফ্রিং চলাকালীন সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কয়েকজন সাংবাদিককে আওয়ামী লীগের দোসর ও ভারতীয় দালাল আখ্যা দিলে তারা প্রতিবাদ করেন। এ সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা করেন।

জামায়াতের এ মিছিলে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিনসহ বহু নেতাকর্মী-সমর্থক।

এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বহিরাগত কেউ তাদের কর্মসূচিতে ঢুকে এমন কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status