ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:06 PM

ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে মিনহাজ নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ধানক্ষেত থেকে মিনহাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফজলে রাব্বি নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ফজলে রাব্বিকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অটোরিকশা ছিনতাই করে বিক্রি করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে আসামি। ২৯ শে সেপ্টেম্বর রাতে এই ঘটনা ঘটেছে। এরপর, আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই অভিযোগ করে কিছু ছিনতাইকারী তার বন্ধুসহ অটোরিকশা ছিনতাই করেছে।

রাব্বিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়। আটক রাব্বি সিরাজগঞ্জ কলেজে ইতিহাসে অনার্স ফাইনাল বর্ষের ছাত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status