ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারীদের সাথে ওসির মতবিনিময়।
তাপস কর
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:00 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারীদের সাথে ওসির মতবিনিময়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারীদের সাথে ওসির মতবিনিময়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদি পশু খামারিদের সাথে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঈশ্বরগঞ্জ থানার আয়োজনে থানা চত্বরে গবাদি পশু খামারীদের সাথে স্বাস্থ্য বিধি মেনে নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ তার বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে দেশের ডেইরি ফার্মগুলো। প্রাণিজ আমিষের চাহিদার সিংহভাগ পূরণ হয় এসব ফার্ম থেকেই। অনেক এখন দেখা যাচ্ছে তারা ডেইরী সেক্টরের দিকে আগ্রহী হচ্ছেন।

 ঈশ্বরগঞ্জ থানায় অবস্থিত বিভিন্ন খামারীদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত। ঈশ্বরগঞ্জের প্রতিটি ইউনিয়নেই আমাদের টহল টিম রয়েছে। টিম গুলো আপনাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে। আপনার এলাকায় বা আপনার খামারের আশ-পাশে সন্দেহজনক কাউকে দেখলে আমাদের জানান, আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। এসময় তিনি মাদক, জোয়া, ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতা মুলক আলোচনা রাখেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সকল খামারীবৃন্দ।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status