ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগ ঠেকাতে রাঙামাটিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি
মঈন উদ্দীন, রাঙামাটি
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 5:01 PM

আওয়ামী লীগ ঠেকাতে রাঙামাটিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগ ঠেকাতে রাঙামাটিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের ।

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ।

তিনি জানান, রাঙামাটি জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংসতা ও অরাজকতা ঠেকাতে পুলিশকে সহায়তা করবে ছাত্রদল । নিষিদ্ধ ছাত্রলীগ বিলুপ্ত হয়ে গেছে তাদের মাঠে কোথাও খুঁজে পাওয়া যায়নি । 

নেতাকর্মীরা আরো জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংসতা ঠেকাতেই আমরা মহাসড়কে অবস্থান করছি । এখনো পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মহাসড়কে মিছিল কিংবা অবস্থান করতে পারেনি ।

অবস্থান কর্মসূচিতে জেলা ছাত্রদলের  সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসান, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status