ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ৪র্থ দিন
সাগর চৌধুরী
প্রকাশ: Saturday, 31 October, 2026, 7:03 PM

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ৪র্থ দিন

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ৪র্থ দিন

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ কর্মরত সাংবাদিক ও ফরিদগঞ্জ প্রেসক্লাব।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। কয়েকদিন আগে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে ‘দৈনিক ইত্তেফাক’-এর উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনের ওপর হামলা চালায় কতিপয় বিএনপি কর্মী। পরবর্তীতে স্থানীয় সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের অনুরোধ ও হস্তক্ষেপে বিষয়টি সমঝোতার পর্যায়ে পৌঁছায়। তবে সেই রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার রাতে আবারও সাংবাদিক মো. মহিউদ্দিনকে গালাগালি ও খোঁজাখুঁজি করে। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাছানকে মারধর করতে উদ্যত হয় তারা এবং প্রেসক্লাবভুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে সরাসরি হুমকি-ধমকি প্রদর্শন করা হয়।

এছাড়া বক্তারা আরও অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের তথ্য সংগ্রহ, উপজেলা পরিষদে টেন্ডার সংক্রান্ত সংবাদ কাভারেজ এবং থানা এলাকায় কাজ করতে গিয়ে একাধিকবার সাংবাদিকরা হুমকি, গালাগাল ও কুপিয়ে জখম করার হুমকির মুখে পড়েছেন।

সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সহকর্মীদের ওপর অব্যাহত হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল সংবাদ প্রকাশ ও প্রচার অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গৃহীত হলো। বুধবার (২৮ অক্টোবর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তবে ফরিদগঞ্জে বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও, দলের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ যদি নিজ উদ্যোগে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন এবং এসব ন্যক্কারজনক ঘটনার স্থায়ী সমাধান করতে পারেন, তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে বলে জানান তিনি।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাছান, আনিসুর রহমান সুজনসহ আরও অনেকে।

উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভা থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status