ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে নিরবতা ভেঙ্গে মুখ খুললেন শাহরুখ-কন্যা সুহানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 12:29 PM

অবশেষে নিরবতা ভেঙ্গে মুখ খুললেন শাহরুখ-কন্যা সুহানা

অবশেষে নিরবতা ভেঙ্গে মুখ খুললেন শাহরুখ-কন্যা সুহানা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জের ধরেই উঠে এসেছে বলিউডে মাদককাণ্ড। যেখানে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। ইতোমধ্যেই এই চার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছেন ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। বাজেয়াপ্ত হয়েছে তাদের ফোন ও ক্রেডিট কার্ডও।

তবে শুধু কেন নারী অভিনেতাদেরই এই তদন্তে নাম জড়াচ্ছে। কেন শুধু তাদেরই সমন জারি করা হচ্ছে? এমন বিষয় নিয়ে সরব হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সুহানা লিখেছেন, ‘নারীদের জন্য সচেতনভাবে ঘৃণাকেই শুধু নারীবিদ্বেষ বলা যায় না। অবচেতন মনেও নারীদের উদ্দেশ্যে শর্তপূর্ণ ঘৃণ্য আচরণ থাকে। হয়ত সচেতন ভাবে আপনি জানেন যে, আপনি মহিলাদের ঘৃণা করেন না। কিন্তু নিজেকে প্রশ্ন করুন। কোনো পুরুষের বদলে কোনো মহিলা কিছু করেছে শুনলে আপনি আরো বেশি উত্তেজিত হন।

সুহানা আরো লিখেছেন, এই দ্বিচারিতা খুব ভয়ঙ্কর। এনসিবি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাদককাণ্ডে জড়িয়ে পড়া চার অভিনেত্রীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ বড় ভূমিকা নিয়েছে। মাদক যোগের জন্য গ্রেফতার হয়েছেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন।

এরপর জানা যায় বলিউডের আরো বহু তারকা এই মাদক যোগের সঙ্গে জড়িত। কিন্তু তার মধ্যে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র কয়েকজন অভিনেত্রীদেরই নাম।
   
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status