ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়ার ইউপি ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা
দেলোয়ার হোসাইন
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 12:23 PM

রাঙ্গুনিয়ার ইউপি ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা

রাঙ্গুনিয়ার ইউপি ভবন নির্মাণের স্থান পরিদর্শন করলেন নির্বাহী কর্মকর্তা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মাসুদুর রহমান। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধামাইরহাট বাজারের পশ্চিমে অবস্থিত পরিষদের জন্য বরাদ্দকৃত জায়গাটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী  দিদারুল ইসলাম, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উপজেলা আ' লীগের শ্রম বিষয়ক ফারুক আহমেদ তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নুর লিটন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা, ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, ইউসুফ, জামশেদ প্রমুখ।

ওই স্থানে ইউপি ভবন নির্মাণে প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য পরিদর্শন করা হয়েছে। ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে বলে জানান ইউএনও মো. মাসুদুর রহমান।

উল্লেখ্য স্থানীয় এডভোকেট আবু বক্কর ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে জায়গাটি দান করেন। বর্তমান ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার প্রায় ৬/৭ বছর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র উপস্থিতিতে তৎকালীন রাঙ্গুনিয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম বরাবর ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন।

সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status