ফিলিস্তিনি ২ মৎস্যজীবীকে হত্যার পর মিসরীয় উপস্থাপকের দম্ভোক্তিমিসরের নৌবাহিনী ফিলিস্তিনির দুই মৎস্যজীবীকে হত্যার পর তা নিয়ে দম্ভোক্তি প্রকাশ করেছেন দেশটির সরকারপন্থী টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপক আহমেদ মুসা।মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ওই দুই মৎস্যজীবী মিসরের জলসীমায় ঢুকে পড়লে তাদের হত্যা করা হয়েছে।মুসা বলেন, যারা মিসরের সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে, তাদের কেটে টুকরো টুকরো করে দেয়া হবে। আমরা কাউকে বিরক্তি করছি না; কারো সঙ্গে লড়াইয়েরও সময় এটা না।এই উপস্থাপক আরও বলেন, সীমান্ত হলো সবার জন্য বিপৎসীমা। কেউ যদি তা অতিক্রম করতে চায়, তবে তাকে ফেরত যেতে দেয়া হবে না।‘আমি কি বলছি, হামাসকে তা বুঝতে হবে।’শনিবার দুই ফিলিস্তিনি মৎস্যজীবী মিসরীয় জলসীমায় ঢুকলে তাদের গুলি করে হত্যা করা হয়। শুক্রবার আরেক মৎস্যজীবীকে আটক করা হয়েছিল।গাজা মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াশ বলেন, ওই মৎস্যজীবীদের নৌকাকে ধাওয়া করে তাদের প্রকাশ্য গুলি করে হত্যা করে মিসরীয় নৌবাহিনী।সম্পাদনায়: তাহের রাব্বী
ফিলিস্তিনি ২ মৎস্যজীবীকে হত্যার পর মিসরীয় উপস্থাপকের দম্ভোক্তি