ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 12:21 PM

ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ফরিদপুরের বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ।

এ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বোয়ালমারী উপজেলা কমান্ড  এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ  হোসেন মুশা মিয়া।
 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আব্দুর রশিদ,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা আ'লীগের  সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু,  উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভিন,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার জহুরুল হক জহুর প্রমুখ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার মাহফিল মিষ্টি বিতরণ করা হয়।

সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status