ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাসর ঘরে স্বামীকে ‘লাল কার্ড’ দেখালেন রিক্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 10:21 AM

বাসর ঘরে স্বামীকে ‘লাল কার্ড’ দেখালেন রিক্তা

বাসর ঘরে স্বামীকে ‘লাল কার্ড’ দেখালেন রিক্তা

বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতেই স্বামীকে লালকার্ড দেখালেন নীলা। এতে ভীত সন্ত্রস্তহয়ে পড়েন স্বামী। শুধু তাই নয়, নববধু নীলা বটি নিয়ে ধাওয়া করে বাসরঘর থেকে স্বামীকে বের করে দেয়। সারারাত ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে সবুজ। মাকে ডাক দেওয়ার কোন সুযোগ নেই কারণ এটি অমতের বিয়ে। এমন ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘লাল কার্ড’। এনডি আকাশের রচনায় এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান।



সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ন হয়েছে। এখানে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান ও ফারজানা রিক্তা। এতে আরও অভিনয় করেছেন নির্মাতা জুয়েল হাসান, শেলী আহসান, রাজা প্রমুখ।

ফারজানা রিক্তা বলেন, নাটকের গল্পটি চমৎকার। হাস্যরসে ভরপুর। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। দর্শক নাটকটি দেখে মজা পাবে। জানা গেছে, খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status