ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অভিনেত্রী পায়েলের হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 10:18 AM

অভিনেত্রী পায়েলের হুমকি

অভিনেত্রী পায়েলের হুমকি

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী পায়েল ঘোষ। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন কিছুদিন আগে। এবার অনশনের হুমকি দিলেন এই অভিনেত্রী।


অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলে অনশন বিক্ষোভে বসবেন তিনি। এমনটাই জানিয়ে দিলেন অভিনেত্রীর আইনজীবী। রবিবারই পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন পায়েল। এদিন মুম্বাইয়ের ভারসোভা থানাতেও হাজির হয়েছিলেন পায়েল ও তার আইনজীবী।

অনুরাগ কাশ্যপ ধনী বলেই কি তাকে গ্রেপ্ততার করা হচ্ছে না? সেই প্রশ্নও তোলেন অভিনেত্রী। অনুরাগের বিরুদ্ধে তার আনা অভিযোগে মুম্বই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ এনেছেন পায়েল। তার কথায়, আমাদের কয়েকদিন ধরে এদিক ওদিক ছুটিয়ে মারছে মুম্বাই পুলিশ।

অন্যদিকে অভিযুক্ত নিশ্চিন্তে নিজের ঠা-া ঘরে বসে আছেন। রবিবার, ভারসোভা থানায় যাওয়ার আগেই পায়েলের আইনজীবী নীতিন সতপুতে নিজের টুইটার অ্যকাউন্ট থেকে একটি টুইট করেন। লেখেন, পায়েল ঘোষ ও নীতিন সতপুতে ভারসোভা থানায় যাবে। কেন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে না? যদি কোনও গরিব মানুষ ধর্ষণের মতো অপরাধ করে, তাহলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। কোনও সমস্যা ছাড়াই। এখানেই হয়ত গরিব-বড়লোকের পার্থক্য।

শনিবারও পায়েল একটি টুইটে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি বিচার পাবেন কিনা প্রশ্ন করেছিলেন। লিখেছিলেন, আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, যার বিরুদ্ধে অন্য আরও অনেকে একই রকম অপরাধের কথা বলেছেন। আমাকে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অথচ অভিযুক্ত ঠা-া ঘরে আরাম করে বসে রয়েছেন। আমি কি বিচার পাব স্যার?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status